sliderস্থানিয়

দৌলতপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

কাউছার মিয়া,দৌলতপুর প্রতিনিধি: “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে ও নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

​আজ সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২:০০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।

এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মহসিন উল হাসান, ডাঃ মৌসুমী ভৌমিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম প্রমুখ।

​আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “কন্যা শিশুরা আমাদের সমাজের শক্তি ও সম্পদ। বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠনের মাধ্যমে কন্যা শিশুদের যথাযথ শিক্ষা ও সুরক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে তারা আগামী দিনে দেশ ও বিশ্ব জয়ের নেতৃত্ব দিতে পারে।”

​অনুষ্ঠানে বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধ, কন্যা শিশুদের অধিকার সুরক্ষা, মানসম্মত শিক্ষা এবং তাদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও একত্রিত হওয়ার জোর আহ্বান জানান।

​এ সময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button