বাঘাইছড়িতে পানিতে ডুবে ৭ম শ্রেণীর ছাত্র তারুম চাকমা নিহত

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা এলাকায় পানিতে ডুবে তারুম চাকমা নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত তারুম চাকমা খেদারমারা উচ্চ বিদ্যালয়ের ৭ শ্রেণীর ছাত্র। সে খেদারমারা সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশা প্রিয় চাকমার বড় ছেলে। স্থানীয় যুবক প্রিয়জ্যোতি চাকমা জানান ৫ জানুয়ারী বিকাল ৪ ঘটিকায় প্রতিবেশীর বাড়ির পাশে সহপাঠীদের সাথে খেলা করার সময় পুকুরে পরে তলিয়ে যায় পরে স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি করে বিকাল ৫ঃ৩০ মিনিটের সময় উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারুম চাকমার অকাল মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীরা গভীর শোক প্রকাশ করেন। আদরের ছেলেকে হারিয়ে শিক্ষক বাবা আশা প্রিয় চাকমা বার বার মূর্ছা যাচ্ছেন। গত কালই তারুম চাকমা খেদারমারা উচ্চ বিদ্যালয়ে ৭ ম শ্রেণীতে ভর্তি হয়েছিল।




