sliderস্থানিয়

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে মোঃ বিশাল ইসলাম (২৮) নামে এক যুবককে ৩৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিকেলে ঠাকুরগাঁও সদর থানাধীন ঠাকুরগাঁও-গড়েয়া সড়কের ঢেপা ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী মোঃ বিশাল ইসলামকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত বিশাল ইসলাম ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন মিলনপুর (সরকারপাড়া) এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ হামিদুল রহমান এবং মাতার নাম মৃত অলেখা বেগম।
অভিযানে তার কাছ থেকে ৩৫ (পঁয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button