শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাত : শিবগঞ্জে পৌণে সাত কেজি হিরোইন সহ এক হিরোইন ব্যবসায়ীকে আটক করেছে এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জ সদরের সদস্যরা। আটককৃত হিরোইন ব্যবসায়ী হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর হঠাত পাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মো: মেহেদী হাসান(৩৫)।
এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জের অধিনায়কের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটার দিকে এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল আটককৃত হিরোইন ব্যবসায়ীর বাড়ি তল্লাশী করে প্রায় পৌণে সাত কেজি হিরোইন সহ তাকে আটক করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে যে ওই সময় সুযোগ বুঝে মামুন নামে একজন পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মাদক মামলা হয়েছে এবং আটককৃত মো: মেহেদী হাসান(৩৫)কে মাদক মামলায় গ্রেফথার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।