sliderস্থানিয়

রংপুরের শীর্ষ সন্ত্রাসী ২৬ মামলার আসামি ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

রতন রায়হান,রংপুর: রংপুরে হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে ২৬ মামলার আসামি রাজিব হোসেন সুমন ওরফে ‘মেরিল সুমন’কে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩।
রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর মহানগরীর সিও বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রংপুরে এসআরবি-১৩-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩-এর একটি দল সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে মেরিল সুমনকে গ্রেপ্তার করে। তিনি রংপুর নগরীর শালবন শাহীপাড়া এলাকার মো. আবু হানিফের ছেলে। এসআরবি এর তথ্য অনুযায়ী, সুমনের বিরুদ্ধে রংপুরসহ দেশের বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, মারামারি, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, অপহরণ, সন্ত্রাসবিরোধী আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ২৬টি মামলা রয়েছে। এর আগে ২০১৫ সালে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০১৯ সালে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার হন তিনি। ২০২৩ সালে রংপুর মহানগরীর ইস্টার্ন হাউজিং এলাকা থেকেও তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া চলতি বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর গোপন পরিকল্পনার অভিযোগে রংপুর ও ঠাকুরগাঁওয়ে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে র‍্যাব জানিয়েছে। র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মেরিল সুমন রংপুর অঞ্চলে একটি অপরাধ চক্র পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি এবং স্থানীয় বালুমহাল দখলের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, তার গোপন আস্তানায় অবৈধ অস্ত্রের সন্ধান এবং অপরাধ কর্মকাণ্ডে জড়িত সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৩।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button