রংপুরের পিসিআর ল্যাবে ৩৫ জন করোনা রোগী শনাক্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রংপুর সিটি কপোরেশন ও জেলার ২৫ জন, লালমনিহাট জেলার ২ জন, কুড়িগ্রাম জেলার ২ জন ও গাইবান্ধা জেলার ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সরকারী কর্মকর্তা, রোগীসহ বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ রয়েছেন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার বিকেলে তিনি জানান, করোনায় আক্রান্ত রংপুর জেলা ও মহানগর এলাকার মধ্যে আছেন বালাপাড়ার এক জন, রংপুর জেলা পুলিশের তিন সদস্য, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারের এক কর্মচারী, ধাপ সাগরপাড়ার এক জন, মণ্ডলপাড়ার এক জন, রংপুর মেট্রপলিটন পুলিশের এক সদস্য, ধাপ এলাকার এক জন, ধাপ লালকুঠির এক জন, ব্র্যাক ব্যাংকের এক কর্মকর্তা, আরএকেইউবির চার সদস্য, মিঠাপকুর উপজেলায় এক জন, পীরগঞ্জ উপজেলায় এক জন, পীরগাছা উপজেলায় দুই জন, কাউনিয়া উপজেলায় দুই জন ও গংগাচড়া উপজেলায় দুই জন, হারাগাছ হাসপাতালের দুই জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়াও লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় দুই জন, কুড়িগ্রাম জেলার সদর উপজেলার এক জন, রৌমারী উপজেলার এক জন, গাইবান্ধা জেলার সদর উপজেলার দুই জন, সুন্দরগঞ্জ উপজেলার তিন জন ও পলাশবাড়ী উপজেলার এক জন করোনায় আক্রান্ত হয়েছেন।
বর্তমানে রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৭৭ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ৮৪৬ জন। মারা গেছেন ২১ জন ।




