কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সামিউল হক করোনা আক্রান্ত

কুড়িগ্রাম প্রতিনিধি : প্রানঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত,কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সমাজকর্মী জনাব একেএম সামিউল হক নান্টু। প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে, ও চিকিৎসাধীন অবস্থায় আছেন। চিকিৎসকগণ তার অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন। মানবতার অকুতোভয় দুঃসাহসী ও সামাজিক কাজে নিবেদিত প্রাণ, এই মানুষটি নানান সাংগঠনিক কর্মকান্ডে জড়িয়ে আছেন। বয়সকে হার মানিয়ে তিনি একজন যুবকের মত পদচারণার চিহ্ন রেখেছেন সকল কর্মযজ্ঞে। অমিত ভালবাসায় জড়িয়ে আছেন আমাদের সকল উন্নয়নমূলক কাজের প্রেরণাদাতা হিসেবে। অসুস্থ্য অবস্থায় তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। আপনারা তার সুস্থ্যতার জন্য দোয়া করবেন। আমি মো : আশিকুর রহমান লিমন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজারহাট উপজেলা শাখার সভাপতি, ও রিপোর্টার্স ক্লাবের সকল সাংবাদিক বৃন্দ দোয়া করি আল্লাহ পাক যেন তাহাকে সুস্থতা দান করেন।



