
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডুর সঙ্গে নলছিটি প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় নলছিটি উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডুর গঠনমূলক আলোচনা হয়।
মতবিনিময়কালে উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়নসহ স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় নবাগত ইউএনও প্রতীক কুমার কুন্ডুকে নলছিটি প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
নলছিটি প্রেসক্লাবের সভাপতি অসুস্থতাজনিত কারণে ঢাকায় অবস্থান করায় সভায় প্রসক্লাবের সহসভাপতি মো. শাহাদাত হোসেন মনু নেতৃত্বে প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কায়কোবাদ তুফান, দপ্তর সম্পাদক সাইদুল কবির রানা, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম পলাশ, নির্বাহী সদস্য আ. কুদ্দুস তালুকদার, মো. খলিলুর রহমান মৃধা, সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান রিপন, সদস্য মশিউর রহমান খান, মিজানুর রহমান, মশিউর রহমান রাসেল, ইব্রাহিম খান শাকিল, আমির হোসেন, মাহাবুবুর রহমান তালুকদার, রাসেল মোল্লা, নাঈম মল্লিক, আমিন হোসেন, কোশিক আহমেদ ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন ।




