
ক্যান্সার আক্রান্ত মনির হোসেন সোহাগ বাঁচতে চায়। অসহায় সোহাগের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার জন্য দেশের বিত্তবানসহ সব নাগরিকের প্রতি আহ্বান জানানো হয়েছে তার বন্ধুদের পক্ষ থেকে।
দুই বছরের অধিক সময় ধরে যুদ্ধ করছে দুরারোগ্য পাকস্থলীর ক্যান্সার এর সাথে। সম্প্রতি ধরা পড়েছে তার কিডনির রোগ। বর্তমানে ভারতের চেন্নাই এর ভেলোরের খ্রিষ্টান মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে চিকিৎসাধীন এবং অসহনীয় কষ্টে জর্জরিত। তার এ রোগের চিকিৎসা ব্যয় প্রায় অর্ধকোটি টাকা বলে চিকিৎসক মতামত দেন।
কম্পিউটার সায়েন্স থেকে পাশ করা মনির হোসেন সোহাগ ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে মাইক্রোল্যান্ড (আই আই সি ই) এর ব্যাচ-০২ এর ছাত্র ছিলেন। স্ত্রী, ছেলে ও মেয়ে নিয়ে তার পরিবার।
সোহাগের বন্ধু শেখ মোহাম্মদ শাখাওয়াত হোসেন রনি বলেন, ‘সোহাগের চিকিৎসার ব্যায়বহুল খরচ যোগানো তার পক্ষে একেবারে অসম্ভব হয়ে পড়েছে। ব্যক্তিগত ও পারিবারিক যা কিছু সঞ্চয় ছিলো, সবই খরচ হয়ে আজ নিঃস্ব হওয়ার পথে। চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য আরো প্রায় অর্ধকোটি টাকার জরুরী দরকার। আমরা সবাই এগিয়ে আসলে, বর্তমান বাজারে বসবাসের খরচের তুলনায় এই সামান্য কিছু টাকার ব্যবস্থা করা অসম্ভব কিছু নয়। তার চিকিৎসার আর্থিক প্রয়োজন মেটাতে স্বেচ্ছায় গুরুত্ব সহকারে যার যার সাধ্যমত আর্থিক সহযোগিতার হাত বাড়ানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি।’
চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ ও সাহায্য পাঠানো যাবে- বিকাশ (পার্সোনাল): 01741674189
এ্যাকাউন্ট নাম: শেখ মোহাম্মাদ শাখাওয়াত হোসেন।
এ্যাকাউন্ট নম্বর: 4008-121-50737
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। উত্তরা শাখা।




