বিবিধশিরোনাম

‘দুইজনের সম্মতিতেই সবকিছু হয়েছিল’

হোয়াইট হাউসের সাবেক ইন্টার্ন মনিকা লিউনিস্কি অভিযোগ করেছেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং তার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ক্ষমতার অপব্যবহারের মধ্যদিয়ে।
মার্কিন ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ারে এক নিবন্ধে এই অভিযোগ করেছেন মনিকা। ওই সময় বিল ক্লিনটন (৪৯) মনিকার (২২) চেয়ে বয়সে ২৭ বছরের বড় ছিলেন। ১৯৯৮ সালে প্রকাশ হয়ে যাওয়া তাদের সম্পর্ক বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে।
মনিকা বলেছেন, সম্পর্কের খবর প্রকাশ হওয়ার পর তিনি ব্যাপক মানসিক চাপে ছিলেন। তবে দুইজনের সম্মতিতেই সবকিছু হয়েছিল বলে স্বীকার করেন মনিকা। কিন্তু এর ফল কী হতে পারে সেই সম্পর্কে তিনি ধারণা করতে পারেননি।

তিনি বলেন, ডিকশনারিতে আছে, ‘কনসেন্ট’ যার অর্থ ‘কোনো কিছু’তে সম্মতি দেওয়া। তবে সেই ‘কোন কিছুটা’ কী তা তিনি বুঝতে পারেন না। কারণ বিল ক্লিনটন তার চেয়ে বয়সে অনেক বড় ছিলেন এবং তিনি ছিলেন তার বস ও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর। ক্লিনটন ক্ষমতার অপব্যবহার করেই সম্পর্ক গড়ে তুলেছিলেন তার সঙ্গে। বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button