sliderস্থানিয়

পীরগঞ্জে টাপেন্টাডল ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর মাদকবিরোধী অভিযানে ২৫ পিস নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট ও ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জমির উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে পীরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর একটি চৌকস দল মা অফসেট প্রেসের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে জমির উদ্দিনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২৫ পিস টাপেন্টাডল ও ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. জমির উদ্দিন হরিপুর উপজেলার বহতি গ্রামের মৃত তফিল উদ্দিনের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মাদক, চুরি, জাল টাকা ব্যবসাসহ বিভিন্ন অপরাধে মোট ৮টি মামলা রয়েছে। এসব মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button