sliderস্থানিয়

হরিরামপুরে ১যুগ ধরে সংস্কার হয়নি দড়িকান্দির সরকারি রাস্তা-ঝুঁকিতে চলাচল

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে দীর্ঘ ১ যুগ ধরে বাহিরচর বেড়িবাধঁ হতে দড়িকান্দি ফারুক শিকদারের বাড়ি পর্যন্ত ১ কিঃ মি সরকারি রাস্তার হয়নি কোন সংস্কার। ঝুকিপূর্ণ রাস্তার কারণে দূর্ঘটনার আশংকা।

সরেজমিনে তদারকি করে জানা যায়, রাস্তার মধ্যে গর্ত থাকার কারণে ঝুকিপূর্ণ অধিকাংশ রাস্তা এখন চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। এমতাবস্থায় এ এলাকায় কৃষিপন্য মালামাল সরবরাহের, যানবাহন চলাচলের বিঘ্ন ঘটছে। এমনকি বৃষ্টির দিনে সাধারণ মানুষের চলাচল কষ্টসাধ্য।

স্থানীয়রা ভুক্তভোগী লুৎফর মোল্লা জানান, বর্তমানে প্রতিনিয়ত আমাদের নানাবিধ দূর্ভোগ পোহাতে হচ্ছে।
আমাদের জোরদার দাবি, দ্রুত ভোগান্তির নিবরাসন হোক।

দড়িকান্দি এলাকার স্থানীয় বাসিন্দা ফারুক শিকদারের অভিযোগ, একাধিকবার এ বিষয়ে কর্তপক্ষকে জানানোর পরেও আদৌও নেই কোন কার্যকর পদক্ষেপ।

স্থানীয় ভুক্তভোগী বিল্লাল শিকদার আরো জানান, অতিদ্রুত রাস্তাটি সংস্কার করা সময়ের দাবি বলে বলে মনে করছি ।

এ বিষয়ে হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি হাজী ওবাদুর রহমান বাবুল বলেন, দীর্ঘদিন যাবৎ এ রাস্তাটি অনুপযোগী হয়ে পড়েছে।
বর্তমানে বেহাল অবস্থা এবং ঝুকিপূর্ণ রাস্তাটি সংস্কার করা সময়ের দাবি বলে মনে করছি।
তিনি আরো বলেন, ওপর মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে বয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুর রহমান বলেন, এ রাস্তার ব্যাপারে কর্তৃপক্ষকে জানোনো হয়ে।
তিনি আরো বলেন, কর্তপক্ষ আমাকে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button