Uncategorized

নোয়াখালীতে মাছের প্রজেক্ট থেকে শিশুর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে একটি মাছের প্রজেক্টের পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত শাবনুর (৭) একই এলাকার রাজুর মেয়ে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টায় উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ২নং ওয়ার্ডেরর কেরামতপরু গ্রামের নুরনবীর মাছের প্রজেক্ট থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, সকাল দশটা থেকে ওই শিশু নিখোঁজ ছিল।
নিহতের পরিবার বলছে, সকালে পরিবারের সদস্যদের অগোচরে ওই শিশু মাছের প্রজেক্টের পুকুরে পড়ে যায়। পরে দুপুর ১টার দিকে ওই শিশু পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে। পরে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকরে কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরক্লার্ক ইউনিয়নের ইউপি সদস্য সিরাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন জানান, এ বিষয়ে তাকে কেউ অবহিত করেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button