Uncategorized

মানিকগঞ্জে হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জের সিঙ্গাইরে কলেজ ছাত্র রাসেল হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ড ও একজনের সাত বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত। আজ দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ মমতাজ বেগম আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, মোঃ হয়রত আলী, শামসু মিয়া, রকিব আহম্মেদ ও জাহাঙ্গীর। সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম হেলালুর রহমান।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালে ২৬ নভেম্বর সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের আনসার ফকিরের ছেলে সাভার লিজেন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রাসেলকে ডেকে নিয়ে যায় এক বন্ধু। এরপর সে নিখোঁজ হয়। তারপর পরিবারের সদস্যদের কাছে মোবাইল ফোনে মুক্তিপণের টাকা চাওয়া হয়। বিকাশের মাধ্যমে মুক্তিপণের জন্য দুই দফা ৩৫ হাজার টাকাও দেওয়া হয়। এ ব্যাপারে সিংগাইর থানায় নিখোঁজের বিষয়টি জানিয়ে রাসেলের বাবা সাধারণ ডায়েরি করেন।
ঘটনার ৬ দিন পর রাসেলের লাশ পার্শ্ববর্তী হাউজিং কোম্পানীর পরিত্যাক্ত স্থান থেকে পুলিশ উদ্ধার করে। পুলিশ তদন্ত করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আদালতে গত বছর ১২ জুলাই অভিযোগ পত্র দাখিল করে। আদালত মোট ২২ জনের সাক্ষ্য গ্রহন করেন। আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণীত হওয়ায় বিচারক উপরোক্ত রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি আহসান হাবিব ও আসামিপক্ষে মামলা পরিচালনা করেন মোঃ খলিলুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button