Uncategorized
রাজারহাটের আলোচিত ছালেহা বেগমের হাতে ত্রাণ পৌছে দিলেন থানার ওসি কৃষ্ণ কুমার সরকার

রাজারহাট ( কুড়িগ্রাম ) প্রতিনিধি : আজ শনিবার কয়েকদিন থেকে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হওয়া রাজারহাট উপজেলার নাজিমখাঁন ইউ.পি. রাঘব মৌজার সহায় সম্বলহীন হতদরিদ্র ছালেহা বেগমের সংবাদটি কুড়িগ্রাম পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টিগোচর হয়। আজ সকালে তারই নির্দেশক্রমে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকারের অর্থায়নে এস আই অনিল কুমার সরকার ছালেহার বাড়িতে গিয়ে চাল,ডাল,সবজি,লবন,তেল পৌঁছে দিয়ে আসেন। এবং তাকে পুলিশের পক্ষ থেকে যে কোন সময় তার প্রয়োজনে সাধ্য মতো সহযোগিতা করার আশ্বাস দেন।




