Uncategorized

সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে জিয়াউর রহমান (৩৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। ৩০ আগস্ট রবিবার দুপুরে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জিয়াউর রহমান ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, মাছ ধরার জন্য একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করেন জিয়াউর রহমান। দুপুরে ওই মোটরটিতে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন তিনি। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন জিয়াউর। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে সেখানে মারা যান জিয়াউর রহমান।বোনারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button