sliderস্থানিয়

১১ পদের ৮টিই খালি, অফিস সহায়ক পদ শূন্য ২০ বছর বোয়ালমারী পশু হাসপাতাল

তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পশু হাসপাতালের ১১টি পদের ৮টি পদই শূন্য। অফিস সহায়ক পদটি গত ২০ বছর ধরে শূন্য রয়েছে। একজন ডাক্তার, একজন ভেটেরিনারি সার্জন, একজন ড্রেসার দিয়ে চলছে অফিস। অফিস চালাতে হিমশিম খাচ্ছে তিনজনে। ১১ পদের মধ্যে বর্তমানে রয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো. শওকত আলী, ভেটেরিনারি সার্জন ডা: মো. শেখ সাদী, ড্রেসার মো. সবুর মোল্যা। এফ এ এআই মনির হোসেন বোয়ালমারী পশু হাসপাতালে কর্মরত থাকলেও ৪ বছরের প্রশিক্ষণের জন্য গত ১ বছর আগে আলমডাঙ্গা চলে যান।

বর্তমান শূন্য পদগুলো হলো, ভিএফএ ৩জন, অফিস সহকারী ১ জন, অফিস সহায়ক ১জন, ইউএলএ ১ জন, ডাক্তারের সহায়ক (কম্পাউন্ডার) ১ জন।

ড্রেসার সবুর মোল্যা বলেন, জনবল সংকট থাকায় পশু চিকিৎসা দিতে চরম ভাবে হিমশিম খেতে হয়। বিভিন্ন কাজ বড় স্যারদের করতে হচ্ছে। ৮টি পদ খালি থাকায় ৮টি পদের কাজ স্যাররা সহ তিনজনের করতে হচ্ছে।

প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো. শওকত আলী বলেন, প্রাণী সম্পদ কার্যালয় (পশু হাসপাতালে) ১১টি পদের মধ্যে ৮ টিই খালি থাকার কারণে অফিস চালাতে বিপাকে পড়তে হচ্ছে। এক গ্লাস পানি পর্যন্ত নিজেকে এনে খেতে হয়। জনবল সংকট থাকায় ৮ শূন্য পদের কাজ ৩ জনকে করতে হচ্ছে। এ দিকে অফিস সহায়ক পদটি শূন্য পড়ে আছে গত ২০ বছর ধরে। তিনি আরও বলেন, পদগুলো পূরণ হওয়ার কোন সম্ভাবনা দেখছি না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button