slider

মাধবপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫তম জন্ম মহোৎসব উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জে মাধবপুরে সৎসঙ্গ বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার আয়োজনে যুগ পুরুষোত্তমম্ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৫ তম জন্ম মহোৎসব উপলক্ষে শ্রী নারদ চন্দ্র পাল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম কুমার মোদকের সঞ্চালনায় শুক্রবার ২ ডিসেম্বর সকাল ৯ টায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতিকৃতি সহ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মঙ্গল শোভাযাত্রাটি মাধবপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রী শ্রী কালী মন্দির মাধবপুর বাজার উৎসব অঙ্গনে এসে সমাপ্তি হয়।
উপজেলার সকল সৎসঙ্গী বৃন্দের উদ্যোগে আয়োজিত, যুগ পুরুষোত্তমম্ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৫ তম জন্ম মহোৎসব বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হচ্ছে। এই দিব্য মাঙ্গলিক মহাযঞ্জে সমবেত হয়ে প্রতি প্রত্যেক প্রিয় পরমের সর্ব পরিপূরানী আদর্শের সার্থক অনুশীলনে জীবন চর্য্যায় উদ্ভুদ্ধ হচ্ছে।
মহোৎসব সভা উপলক্ষে ধর্মসভায় আলোচ্য বিষয় “পূর্বতন কে অধিকার করিয়াই পরবর্ত্তীর আবির্ভাব” কে সামনে রেখে, অনুষ্ঠানে শ্রীযুক্ত নারদ চন্দ্র পালের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত হচ্ছেন শ্রীযুক্ত দীপক কুমার তালুকদার (এস,পি, আার) বিভাগীয় সমন্বয়কারী সিলেট বিভাগ সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, সৎসঙ্গ বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত শ্রীযুক্ত প্রভাষক শ্রী হিমাংশু চন্দ্র দেব, মনোজ কান্তি পাল সভাপতি মার্চেন্ট এসোসিয়েশন মাধবপুর বাজার, অজিত কুমার পাল সাবেক কাউন্সিলর, দুলাল চন্দ্র মোদক সাবেক কাউন্সিল, ধর্মসভা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হচ্ছেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী বিশিষ্ট ধর্মীয় চিন্তাবিদ, শিক্ষাবিদ ও ধর্মীয় প্রবক্তা, চট্টগ্রাম এবং উপস্থিত আছেন উপজেলার বিভিন্ন এলাকার সুধী ভক্তবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button