sliderস্থানিয়

কাজিপুরে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কমিটির আলোচনা

মোঃ আব্দুর রব মনসুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: কাজিপুরে অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষা প্লাবিত ও প্রাতিষ্ঠানিক উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ সংগ্রহ এবং অবমুক্তকরণ বিষয়ক কমিটির সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীন। উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শরিফুল ইসলাম, কাজিপুর উপজেলা প্রকৌশলী মনছুরুল হক, জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি শফিকুল ইসলাম মন্টু, কাজিপুর মৎস্য অফিসের অফিস সহকারী ইসমাইল হোসেন এবং সাংবাদিক বৃন্দ ও কমিটির সদস্যবৃন্দ।

সভায় উপস্থিত সদস্যবৃন্দ উন্মুক্ত জলাশয়ে মৎস্য সংগ্রহ ও পোনা মাছ অবমুক্তকরণের বিভিন্ন দিক নিয়ে তাদের গঠনমূলক মতামত ব্যক্ত করেন। সবার বক্তব্য ও মতামত গুরুত্ব সহকারে শোনার পর উপজেলা নির্বাহী অফিসার একটি সারসংক্ষেপ তৈরি করেন এবং তা মাঠপর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের জন্য মৎস্য কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button