Uncategorized

নাটোর শ্যামসুন্দর মন্দিরে কীর্তন কথামৃত পাঠ এর শুভ উদ্বোধন

নাটোর প্রতিনিধি : নাটোরে বিশ্ব মানবতার কল্যাণে দেশ ও জাতির কল্যাণ কামনায় ভগবান শ্রীকৃষ্ণের পদাবলী কীৰত্তন ও কথামৃত পাঠ এর শুভ উদ্বোধন করা হয়েছে। অর্ধবঙ্গেশ্বরী রাণীভবাণী প্রতিষ্ঠিত শ্রীশ্রী শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গণে আজ ২৪ ডিসেম্বর শুক্রবার সকাল দশটার দিকে এই কীর্তন এবং কথামৃত পাঠের মঙ্গল প্রদীপ জ্বেলে উদ্বোধন করেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। উদ্বোধনের পর থকেই মন্দির প্রাঙ্গণে শুক্রবার ও শনিবার পদাবলী কীর্তন ও কথামৃত পাঠের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসূচী মোতাবেক আয়োজিত মহোৎসব অনুষ্ঠানে ভক্তবৃন্দের শুভাগমন ও চরণ ধুলিতে সার্থক হবে বলে আশা প্রকাশ করেছেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ স¤পাদক দেবাশীষ কুমার অধিকারী।
এসময় আরো উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুকুমার শীল, সহ-সভাপতি পরিমল কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট
প্রদীপ কুমার চৌধুরী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button