Uncategorized

১০ টাকা দরের ৪০০ বস্তা চালসহ নৌকাডুবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১০ টাকা কেজি দরের ৪০০ বস্তা চালসহ একটি নৌকা ডুবে গেছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের স্পিডবোট ঘাটের কাছে তিতাস নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে।
চালগুলো নবীনগর খাদ্যগুদাম থেকে একই উপজেলার বীরগাঁও ইউনিয়নে যাচ্ছিল।
খবর পেয়ে নবীনগরের উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, ওসি রনোজিত রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালান।
চালের ডিলার বীরগাঁওয়ের বাসিন্দা জিয়া উদ্দিন আহমেদ বলেন, নৌকা দুটিতে আমার দ্বিতীয় কিস্তির ১৬ টন চাল ছিল। এর আগে প্রথম কিস্তিতে নেয়া ১৬ টন চাল হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রি করেছি। কিন্তু ১২ টন ডুবে যাওয়ায় কয়েকগুণ বেশি দামে চাল কিনে এখন আমাকে ১০ টাকা কেজি দরেই চাল দরিদ্রদের মাঝে বিক্রি করতে হবে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম জানান, খাদ্যগুদাম থেকে নদীপথে দুইটি নৌকায় করে ৫২৮ বস্তা চাল বীরগাঁওয়ে যাচ্ছিল। এর মধ্যে একটি নৌকায় ১২৮ বস্তা ও আরেকটিতে ৪০০ বস্তা চাল ছিল। ৪০০ বস্তা চালবোঝাই নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেই উদ্ধার কাজ শুরু করি। দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button