Uncategorized

কুমিল্লায় নতুন আরো ৮৬ জনের করোনা শনাক্ত

কুমিল্লা নগরীতে ৩১ জনসহ নতুন করে কুমিল্লা জেলায় ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন দুইজন মারা গেছেন। এখন পর্যন্ত ২১ হাজার ২৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফল এসেছে ২০ হাজার ৯০৯টি নমুনার। জেলায় সর্বমোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৩১০ জনের। কুমিল্লার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, শুক্রবার নতুন করে করোনা আক্রান্তরা হলেন কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৩১জন, চৌদ্দগ্রামে ১১জন, লাকসামে ১০জন, নাঙ্গলকোট ও ব্রাক্ষণপাড়ায় ছয়জন, বরুড়ায় আটজন, লালমাইতে ছয়জন, আদর্শ সদরে পাঁচজন ও হোমনায় তিনজন।
কুমিল্লায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে দুই হাজার ২১৭ জন। এদিন চৌদ্দগ্রাম ও আদর্শ সদরে দুইজনসহ মোট মারা গেছেন ১২১ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button