সোনাক্ষী আবার

বিনোদন ডেস্ক: কে হচ্ছেন দাবাং ৩-এর নায়িকা? এ নিয়ে অনেক দিন ধরেই বলিউডে গুঞ্জন চলছিল। শোনা যাচ্ছিল দাবাংয়ের নতুন সিক্যুয়েলে সালমানের বিপরীতে সোনাক্ষীকে দেখা যাবে না, বরং থাকবে পরিনিতি চোপড়া।
সম্প্রতি দাবাংয়ের প্রযোজক আরবাজ খান সেসব গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘দাবাং ৩’-এ মূল নায়িকা হিসেবে থাকছেন সোনাক্ষীই! ‘মূল নায়িকা’ সোনাক্ষী! তার মানে কি ‘দাবাং ৩’-এ শুধু সোনাক্ষীই নন, থাকবেন আরো এক নায়িকা?
এ ব্যাপারে নতুন জল্পনা তৈরির আগেই আরবাজ স্পষ্ট ভাষায় জানান, এবার দুই নায়িকার সাথে রোমান্স করবেন চুলবুল পান্ডে। তবে সোনাক্ষী ছাড়া অন্য কোন নায়িকাকে দেখা যাবে সিনেমায়, তা এখনই কিছু স্পষ্ট করে জানাননি আরবাজ।
তবে আরবাজের ঘনিষ্ঠ মহলের মতে, ছবির দ্বিতীয় নায়িকা এখনো বেছেই উঠতে পারেননি পরিচালক। তাই ‘দাবাং ৩’-এর বিস্তারিত খবর পেতে হলে আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে সালমান ভক্তদের।




