Uncategorized

ঘিওর-ভররা সড়ক মেরামত না করায় এলাকাবাসির চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি ঃ মানিকগঞ্জের ঘিওর-ভররা সড়ক মেরামত না করায় এলাকার মানুষকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘিওর সদর ইউনিয়ন, ঠাকুরকান্দি গ্রাম ও দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নর ভররা গ্রামের একমাত্র সংযোগ সড়কটির ভঙ্গুর ও নাজুক অবস্থার কারনে সীমাহীন দূর্ভোগের শিকার হচ্ছে ১৫ টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডির) আওতায় ২০১৩-১৪ অর্থ বছরে ঘিওর উপজেলা পরিষদ থেকে গর” হাট ব্রীজ পর্যন্ত রাস্তা পাকা করন করা হয়। সাবেক ইউ.পি চেয়ারম্যান হামিদুর রহমানের বাড়ি থেকে দুলালের বাড়ি পর্যন্ত এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আঃ খালেক বিএসসির বাড়ি থেকে চৌরাস্তা পর্যন্ত কাঁচা রাস্তা দীর্ঘ দিনেও পাকা করন করা হয়নি।
গতবারের বন্যায় রাস্তাটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। অপর দিকে, ঠাকুরকান্দি ব্রীজ থেকে ভররা বাজার এবং বিনোদপুর বাজার পর্যন্ত রাস্তাটি এ যাবত পর্যন্ত ইট সোলিং ও পাকা করন করা হয়নি। ফলে এই রাস্তা দিয়ে কুস্তা ,রসুলপুর, ঠাকুরকান্দি, জামিরকান্দি, বিনোদপুর, নবগ্রাম, বনগ্রাম এবং দৌলতপুর উপজেলার ভররা ,খলসী কুমুরিয়া চরখলসী, রাহাতহাটি প্রায় ১৫টি গ্রামের হাজার হাজার মানুষকে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গত বন্যায় ঠাকুরকান্দি গ্রামের সড়কটিতে বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়ে মারাত্মক ক্ষতি হয়েছে। রাস্তা দিয়ে চলাচলরত সি এন জি, অটোবাইক,রিক্্রা,ভ্যান সহ বিভিন্ন যানবাহন চলাচলে অসুবিধা দেখা দিচ্ছে। এ সড়কটি দিয়ে প্রায় ৫-৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র/ ছাত্রীদের স্কুল ও কলেজে যেতে অনেক দূর্ভোগ পোহাতে হয়। অপর দিকে কৃষকদের পন্যসামগ্রী আনা নেয়ার ক্ষেত্রে পরিবহন ভাড়া অধিকতর ব্যয় করতে হচ্ছে। বন্যা মৌসুমে এ অঞ্চলের লোকজনের দুর্ভোগের সীমা থাকেনা। নৌকায় চলাচল করতে হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আতোয়ার রহমান ও এলাকাবাসী জানান, উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র রাস্তাটি দীর্ঘ দিনেও সংস্কার করা হয়নি। এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু লোকজনসহ যানবাহন চলাচল করে। কাজেই রাস্তাটি মেরামত হলে ১৫টি গ্রামের যাতায়াতের নতুন দিগন্তের সুচনা হবে। জনগনের দীর্ঘ দিনের দাবী এ রাস্তাটি অতি দ্র”ত ব্যবস্থা নেওয়া হোক।
ঘিওর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম (টুটুল) জানান, আইনি জটিলতার কারনে রাস্তাটি মেরামত করা হয়নি। দ্রুত সংশ্লিষ্ট প্রশাসনের সাথে আলাপ করে রাস্তাটির মেরামতের ব্যবস্থা করা হবে।
উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ সাজ্জাকুর রহমান জানান, ঘিওর- ঠাকুরকান্দি, ভররা রাস্তাটি আমি পরিদর্শন করেছি। রাস্তাটি মেরামতের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে জরুরী ভিত্তিতে আলাপ করে সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button