ঘিওরে ৭ ইউনিয়নে নৌকা ৩ স্বতন্ত্র ৪ জয়ী

ঘিওর প্রতিনিধি : চতুর্থ দফায় সম্পন্ন হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৭টি ইউনিয়নে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে নৌকার প্রার্থীর চেয়ে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থীরা।
উপজেলার সাতটি ইউনিয়নের নির্বাচনে মধ্যে
বানিয়াজুরী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এস আর আনসারী বিল্টু (চশমা),
নালী ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী আব্দুল কুদ্দুস মধু (নৌকা),
সিংজুরী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবু মো:আসাদুর রহমান মিঠু (মোটরসাইকেল),
পয়লা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হারুন অর রশিদ (নৌকা),
বালিয়াখোড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আওয়াল খান (মোটরসাইকেল),
ঘিওর সদরে স্বতন্ত্র প্রার্থী অহিদুল ইসলাম টুটুল (আনারস),
বড়টিয়া ইউনিয়নে আওয়ামী লীগের সামছুল আলম রওশন (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার মোসাম্মৎ ফেরদৌসী বেগম বলেন, উপজেলার ৭টি ইউনিয়নের জন্য চেয়ারম্যান পদে ৩৬ জন,২৬৫ জন সাধারণ সদস্য এবং ৮০ জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচনে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ঘিওরে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৪ শ’ ৬২ জন। ৬৫ টি কেন্দ্রে রিটার্নিং অফিসার ৩ জন, পোলিং অফিসার ৬৮৮ জন, প্রিজাইডিং ৬৫ জন, সহ-প্রিজাইডিং ৩৪৪ জন দায়িত্ব পালন করেছেন।




