Uncategorized

‘এখন বুঝতে পারছি, কেন মুস্তাফিজকে পেতে এত কাঠখর পুড়িয়েছে সাসেক্স’

‘তার বোলিং অসাধারণ। এখন বুঝতে পারছি, কেন তাকে আনতে এত কাঠখর পুড়িয়েছে সাসেক্স কর্তৃপক্ষ!’ এই মন্তব্যটি সাসেক্স অধিনায়ক লুক রাইট করেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজকে নিয়ে।
কারণটি এখন সব মুস্তাফিজ ভক্তেরই জানা।
বৃহস্পতিবার সাসেক্সের হয়ে মাঠে নেমে চার ওভারে চার উইকেট তুলেছেন এই পেস সেনসেশন।
তারপর মুস্তাফিজকে প্রশংসার বন্যায় ভাসালেন সাসেক্স অধিনায়ক লুক রাইট। ক্রিকইনফোকে বললেন, ‘মুস্তাফিজকে দলে পেতে অনেক কাঠখর পোড়াতে হয়েছে কর্তৃপক্ষকে আর এ জন্য অনেকে চেষ্টা করেছেন। এখন আমরা বুঝতে পারছি, তারা কেন মুস্তাফিজকে পেতে এত কষ্ট করেছেন, এত সময় ব্যয় করেছেন।’

 টুইটারেও মুস্তাফিজকে প্রসংশায় ভাসান লুক রাইট

টুইটারেও মুস্তাফিজকে প্রসংশায় ভাসান লুক রাইট

তিনি বলেন, ‘সে সাধারণ কেউ নয়। অসাধারণ একজন বোলার। তার বোলিং চোখজুড়িয়ে যাওয়ার মত।’
লুক রাইট আরো বলেন, ‘সে কোন ধরনের বল করবে, তা দেখে বোঝার উপায় নেই। আমরা ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় তার বল বোঝার চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি। আমাদের উইকেটরক্ষক ক্রেইগ কাচোপাকে ধন্যবাদ দিতে হয় যে, তিনি মুস্তাফিজকে বুঝতে পেরেছেন। কারণ তার বোলিং এতই অসাধারণ যে, তা দেখে তুমি মুগ্ধ হবে নাকি তার বল সামলাবে।’
 লুক রাইট

লুক রাইট

এখানেই শেষ নয়, প্রথম ম্যাচেই যে মুস্তাফিজে মুগ্ধ তিনি। তাই প্রশংসার বাণী যেন বন্ধই হতে চায় না। বলেন, ‘সে মাত্র একিদিন আগেই এসেছে। সেভাবে বল করার সময়ও পায়নি। বলা যায়, সরাসরি মাঠে এসেছে। অথচ এসেই সে যেভাবে বোল্ড করল তা অবিশ্বাস্য। আসলেই আমরা অনেক প্রতিভাবান একজন বোলারকে পেয়েছি।’
পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারেও প্রসংশা করেন কাটার মাস্টার মুস্তাফিজের।
মুস্তাফিজের বলে বিধ্বস্ত এসেক্স...
মুস্তাফিজের বলে বিধ্বস্ত এসেক্স…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button