sliderস্থানিয়

কটিয়াদীতে জাকির হত্যা মামলার ৩ আসামি ২৪ ঘণ্টায় গ্রেফতার

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রবাসী জাকির হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিনজনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা মৃত জাকিরের নিকট আত্মীয় এবং একই গ্রামের বাসিন্দা। তারা হলেন রুবেল (২৬) সুমি আক্তার (২৫) ও আবেদা খাতুন (৬০)।

৯ আগষ্ট রবিবার বিকেলে নিহত জাকির হোসেনের মা জরিনা বেগম বাদী হয়ে কটিয়াদী থানায় উল্লেখিত তিনজনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে নিকট আত্মীয়দের সঙ্গে জমি- জমা সংক্রান্ত বিরোধের বিষয়টি উল্লেখ করা হয়েছে। ৮ই আগষ্ট গভীর রাতে মুমুরদিয়া ইউনিয়নের মাগুরা ভিটা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত জাকির হোসেন এই গ্রামেরই শিবলু মিয়ার ছেলে। তিনি ৫/৬ মাস পূর্বে প্রবাস থেকে বাড়িতে এসে সংসার দেখাশোনা করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে মাগুরা ভিটা বিলে নিহত জাকির হোসেন টর্চ লাইট দিয়ে মাছ শিকার করছিলেন। মাছ শিকারের পর বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার প্রায় কয়েক ঘণ্টা পরে নিহত জাকিরের এক নিকট আত্মীয় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে এসেই জাকিরের রক্তাক্ত মরদেহ পরে থাকতে দেখেন এবং তার বুকে একটি ছুরিবিদ্ধ ছিল।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তখন থেকেই পুলিশ এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের তদন্ত শুরু করে। পরবর্তী সময়ে এক অভিযানে রুবেল,সুমি আক্তার ও আবেদা খাতুনকে আটক করা হয়।

কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জিত কুমার সাহা বলেন, নিহত জাকিরের মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় আটককৃত তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button