sliderস্থানিয়

হাতিয়াতে নিষিদ্ধ পলিথিন জব্দ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

সোমবার (১০ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার বাংলাবাজার খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পলিথিন গুলো জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। তবে পলিথিনের প্রকৃত মালিককে ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ করা পলিথিন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো.সালমান বিন শওকত বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button