
পতাকা ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, ঢাকাবাসীদের ঢাকাকে নিজের মনে করতে হবে। নইলে এই শহরের প্রতি দরদ তৈরি হবে না। তিনি বলেন আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি তাহলে ঢাকাবাসীদের জন্য আরও বেশি কিছু করতে পারবো বলে আশা করছি। আপনারা এ ব্যাপারে পাশে থাকেন আমিও আপনাদের পাশে থাকবো।
১০ আগস্ট সোমবার বিকালে নগর ভবনে বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরাম এর নবনির্বাচিত কমিটির নেতাদের সাথে মতবিনিময় কালে প্রশাসক এসব কথা বলেন।
এ সময় বক্তব্য রাখেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নুরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমিন হোসেন, সহ-সভাপতি এবিএম রফিকুর রহমান, সহ-সভাপতি মনিরুল ইসলাম, যুগ্ন সম্পাদক অনজন রহমান, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক সুমন ইসলাম, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম, জনকল্যাণ সম্পাদক নুরুন্নবী রবি, নির্বাহী কমিটির সদস্য গ্যালমান শফি, লুৎফর রহমান, দেলোয়ার হোসেন বাদল, কুশর ইয়াসির।




