ঘিওরে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : দক্ষ যুব, সমৃদ্ধ দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে মানিকগঞ্জের ঘিওরে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসষ্ট্যান্ড এলাকায় এসডিআই সমৃদ্ধি কর্মসূচীর আওতায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বানিয়াজুরী এসডিআই’র কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার মানিকগঞ্জ আজ্ঞলিক ব্যবস্থাপক মো: হুমায়ুন কবির। অনুষ্ঠান পরিচালনা করেন সমৃদ্ধি বর্মসূচির
সমন্বয়কারী মো: শহীদ উল্লাহ। বক্তব্য রাখেন, শাখা ব্যবস্থাপক মো: নজরুল ইসলাম, ইউপি সদস্য মিঠুন আনসারী, সমাজ সেবক মো: কবির আনোয়ার শামীম, সাংবাদিক আব্দুর রাজ্জাক, শিক্ষা সুপারভাইজার মো: হাসান উদ্দিন, যুব সংগঠনের সভাপতি আমান উল্লাহ শুভ, সমৃদ্ধি কর্মসূচির শিক্ষক দিলারা আক্তার, তানজিলা আক্তার প্রমুখ। এসময় অর্ধ শত যুব উদ্যোক্তা ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপর এক অনুষ্ঠানে ঘিওর উপজেলাধীন জোকা এলাকায় জেলা যুব উন্নয়ন কার্যালয়ে প্রশিক্ষিত যুবকদের সনদ, ক্রেস্ট ও যুবঋণের চেক বিতরণ করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক অলকাপ্রভা দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই যুবদিবসের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী, ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান প্রমুখ।




