sliderস্থানিয়

বাউফলে শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ

মো.দুলাল সিকদার,বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও মদনপুরা ইউনিয়নের কৃতি সন্তান মোঃ রাজিব হোসেন বাবুর ব্যক্তিগত অর্থায়নে বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রায় তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ফলজ ও ঔষধী চারা বিতরণ করা হয়।

২৮ জুলাই মঙ্গলবার বাউফল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মহিবুল্লার সঞ্চালনায় উক্ত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের এ‍্যাডহক কমিটির সভাপতি মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো.কামরুজ্জামান ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বাউফল ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোঃ মনজুরুল ইসলাম এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি কামরুজ্জামান লিটন,সাবেক ইউপি সদস্য মোঃ আবুল হোসেন খান। বাউফল প্রেসক্লাবের সদস‍্য তৌহিদ উজ্জল ও এনামুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাহবুবুর রহমান বলেন গাছ আমাদের অক্সিজেন দেয় এবং কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বৃক্ষরোপণের গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান ফিরোজ বলেন, সরকার পেয়ারা, লেবুসহ অন‍্যান‍্য ফলজ চারা দিয়েছেন। লেবু ও পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং এন্টিঅক্সিডেন্ট রয়েছে। লেবু ও পেয়ারায় যে ভিটামিন সি রয়েছে সেটি আমাদেরকে স্কার্ভি নামক রোগ থেকে রক্ষা করে। তিনি উক্ত চারা গাছকে পরিচর্যা করা জন‍্য শিক্ষার্থীদের অনুরোধ করেন।

বিদ‍্যালয়ের শিক্ষক-কর্মচারী, স্থানীয় সুধীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button