
নিজস্ব প্রতিবেদক: এলাকায় নিয়মিত মাছ বাজার থাকলেও মেন রোডের পাশে খোলা স্থানে মাছ বিক্রির কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। পথচারী ও স্থানীয়দের অভিযোগ, বাজারের মাছের পানি রাস্তায় গড়িয়ে পড়ে মানুষের পায়ে ও কাপড়ে লাগে, যা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। এছাড়া সংকীর্ণ সড়কে মাছ বিক্রির কারণে সিএনজি, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্দিষ্ট বাজারের ভেতরে মাছ বিক্রি করলে এ ধরনের দুর্ভোগ অনেকটাই কমে যাবে। তারা বলছেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
প্রশাসনের কার্যকর পদক্ষেপে শুধু জনসাধারণের স্বস্তি ফিরবে না, বরং যান চলাচলেও স্বাভাবিকতা ফিরে আসবে বলে আশা করছে এলাকাবাসী।




