
মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ: আজ মানিকগঞ্জ সিভিল সার্জন কনফারেন্স রুমে মানিকগঞ্জ স্বনিভর মহিলা স্ংস্থার আয়োজনে সকাল ১১.০০-১২.৩০ পর্যন্ত প্রোমোটিং হেলথ,নিউট্রিশন এন্ড ওয়েলবিং ইনক্লুডিং এইচপিভি ভ্যাক্সিনেশন ফর দা মোস্ট ভালনারেবল অ্যাডোলেন্স গার্লস এর আওতায় স্থানীয় সরকারি কার্যালয় ও স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মো. আনিসুর রহমান এর সভাপতিত্বে শো কর্মকর্তা মো. আব্দুর রহিম এর সঞ্চালনায় বিষয়বস্তুর ওপর মুখ্য আলোচনা করেন স্বনির্ভর মহিলা সংস্থা (শো) এর নির্বাহী পরিচালক আলেয়া আক্তার লিলি।
এইচপিভি টিকা বিষয়ক সচেতনতামূলক আলোচনা করেন জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট একেএম মনিরুজ্জামান।
আলোচনায় আরও অংশগ্রহণ করেন সিভিল সার্জনের প্রধান সহকারী সরদার জালাল উদ্দীন, সিএস অফিসার আব্দুর রশিদ মিয়া, এসেট এর নির্বাহী পরিচালক মো.রফিকুল ইসলাম, বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম, ডা. মো. রতন পারভেজ প্রমুখ।
বক্তারা বলেন জন্মনিয়ন্ত্রণ ও স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলায় পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যাপক সাফল্য থাকলেও এখনো সামাজিক ও গোড়া ধর্মীয় কুসংস্কার দূর হয়নি। নো কনডম নো সেক্স এই স্লোগান নিয়ে যৌন কর্মীদের সচেতন করতে হবে। তাই নারী ও কিশোরীদের স্বাস্থ্যগত ঝুকিরোধসহ যৌন কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি করতে হবে।




