slider

দেশে ভোটার বিহীন নির্বাচন ও হত্যার রাজনীতি বিএনপি শুরু করেছেন – মমতাজ বেগম এমপি

সিরাজুল ইসলাম, সিংগাইর প্রতিনিধি : জননন্দিত কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি বলেছেন, এ দেশে ভোট বিহীন নির্বাচন ও হত্যার রাজনীতি বিএনপি শুরু করেছেন। ৭৫‘র সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর স্বপরিবারে হত্যার পর ২০০৪ সালে মাননীয় প্রধানমন্ত্রীকে গ্রেনেড হামলা চালিয়ে হত্যার চেষ্টা করেছিল বিএনপি-জামাত সরকার।
সোমবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ নির্বাচনী এলাকা মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত চান্দহর বাজার মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি‘র বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল হক মঞ্জুর পরিচালনায় মমতাজ বেগম এমপি আরো বলেন, জিয়াউর রহমান ৩ মাসের জন্য ক্ষমতা গিয়ে “হ্যাঁ, না” ভোটের ব্যবস্থা করে ক্ষমতা দখল করে ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে বিভিন্ন ভাবে পুরস্কৃত করেছিলেন। খালেদা জিয়াও সোয়া কোটি ভূয়া ভোটার বানিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করেছিল । বিএনপিকে “চোরের মার বড় গলা” অ্যাখ্যা দিয়ে গাড়ির ভিতর মানুষ হত্যাসহ সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে দলীয় নেতাকর্মীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুুতি নেয়ার জন্য আহবান জানান মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ফোক স¤্রাজ্ঞী মমতাজ বেগম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম পিপি, জেলা মহিলা আওয়ামীলীগের লীগের সাধারণ সম্পাদক মোসা.আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শদিুর রহমান শহিদ, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ সায়েদুল ইসলাম, চান্দহর ইউপি চেয়ারম্যান মো.শওকত হোসেন বাদল, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছালাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. লুৎফর রহমান, অ্যাড. জাহিদ খান উজ্জল, আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মো. মনির হোসাইন , স্থানীয় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হাবিব মাহমুদ শিবলী, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সেচ্ছাসেবক লীগ সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক মো. ইউনুছ মিয়া প্রমুখ। শোক সভায় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button