
নীলফামারী প্রতিনিধি: প্লানটার ফ্যাসাইটিস নামক নতুন এক ধরনের রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন বিছানায় শুয়ে আছে নীলফামারীর তরুণ প্রতিভাবান সাংবাদিক তপন দাস।
দীর্ঘ ১ বছর ধরে এই রোগে আক্রান্ত হয়ে পড়ে আছেন তিনি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চিকিৎসা করে ও সাড়ে এই রোগ।
এখন শুধু বিছানায় শুয়ে দিন পার করছে তরুন এই সাংবাদিক।
সাংবাদিক তপন দাসের পরিবারের সদস্যদের কথা হলে তারা জানান, একসময় স্বাভাবিক জীবনযাপন করছিলো তিনি তবে হঠাৎ করে একদিন তার দুই পায়ে গোড়ালিতে ব্যথা হলে সে হাটা চলা করতে পারে না, তখন বিভিন্ন জায়গায় চিকিৎসা করে যখন কোন সমাধান হলোনা তখন ঠাকুরগাঁও জেলার পীরগন্জ উপজেলায় এক হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে চিকিৎসা করাই তবুও কোন সমাধান নাহলে রংপুরের এক বিশেষজ্ঞ ডাক্তারকে দেখালে তিনি বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে বলেন তার দুই পায়ের গোড়ালির মধ্যে প্লানটার ফ্যাসাইটিস নামক এক ধরনের রোগ হয়েছে, যা চিকিৎসার প্রচুর অর্থ ব্যয়বহুল হয়, তবুও আমরা তার এই চিকিৎসা চালিয়ে যাচ্ছি তবে এখন তার চিকিৎসা চালানোর মতো আমাদের কোন সামর্থ নেই যে তার চিকিৎসা চালাবো তাই কোন সরিদয় বান ব্যক্তি যদি ওনার চিকিৎসার জন্য কিছু আর্থিক সাহায্য করে হলে খুব ভালো হয় ।
যারা আর্থিক সাহায্য করবেন তারা এই বিকাশ নাম্বারে সাহায্য করবেন, বিকাশ নাম্বার ০১৩২২৬০৯৪৯২ পারসোনাল।



