sliderস্থানিয়

নলছিটিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ২০২৫ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ঝালকাঠির নলছিটি উপজেলা প্রশসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সাংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান (হেলাল) খান নলছিটি পাবলিক লাইব্রেরি এন্ড সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি শামসুল আলম বাহার, ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, নলছিটি প্রেসক্লাবের সহ সভাপতি মো: শাহাদাত হোসেন মনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা প্রমুখ।
এসময় উপজেলার ১০৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হায়দার বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button