Uncategorized
আরিচা বিআইডব্লিউটিএ’র জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে গতকাল বুধবার আরিচা বিআইডব্লিউটিএ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি বাবুল সরকার।
সংস্থার আরিচা ইউনিট আহবায়ক ইউসুফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হোসেন, কার্যকরী সভাপতি নূরুল আমীন সরকার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক হানিফ আলী, মাহবুবুর রহমান জনি, রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া, সংস্থার স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।




