মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে যাবজ্জীবন সাজা প্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার করা হয়েছে।
গত শনিবার ১০ অক্টোবর রাত আনুমানিক ১০ টায় ঢাকা জেলার সাভার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ জে.ও.এম তৌফিক আজম ।
সূূত্রে জানা গেছে, আটককৃত মোহাম্মদ আলী উপজেলার গোপীনাথপুর মজম পাড়ার মৃত আহম্মদ আলী ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,১ মার্চ ২০২০ সালের হরিরামপুর থানার মামলা নং ০১, ধারা-৩০২ পেনাল কোড এর যাবজ্জীবন সাজা প্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী মোহাম্মদ আলী।
এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ জে.ও.এম তৌফিক আজম মুঠোফোন বলেন,পুলিশ ও যৌথ অভিযানে আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আাসামি কে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ।