শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে একটি আমবাগানের কাটিমন জাতের আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। আম বাগানের মালিক শুকচাঁদ বলেন কাটিমন আম বাগানের মোট আটটি গাছ রাতের অন্ধকারে কে বা কারা কেটে ফেলেছে। তবে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনাটি ঘটেছে বলে আমার ধারণা ।
তিনি আরো জানানা রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়ার মাঠে আম বাগানটিতে গাছ কাটার বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা আমাকে সংবাদ দিলে বাগানে এসে ঘটনার সত্যতা পাই। সুকচাঁন আলী উপজেলার ওমরপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে। তিনি অভিযোগ করেন, পাশের জমির মালিকের সঙ্গে আমগাছ নিয়ে বেশ কিছুদিন ধরে তাঁর বিরোধ চলছিল। এ নিয়ে তাঁকে হুমকিও দেওয়া হয়েছিল।
স্থানীয় কয়েকজন বলেন, মানুষের সঙ্গে মানুষের বিরোধ থাকতে পারে। কিন্তু সেই বিরোধের জেরে গাছের ক্ষতি করা কোনোভাবেই কাম্য নয়। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মতিউর রহমান বলেন গাছ কাটার সংবাদটি আমার জানা ছিল না। এখন শুনলাম। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

