slider

হরিরামপুরে দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আটক ১

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনার মূলহোতা মাছুমকে (৩০) আটক করেছে হরিরামপুর থানা পুলিশ। গত ১১ ডিসেম্বর (রোববার) মধ্যরাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে হরিরামপুর থানা সূত্রে জানা যায়। আটককৃত মাছুম নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকার শামসুদ্দিনের ছেলে।
গত ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক পদ্মা নদীর পাড়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকার শামসুদ্দিনের ছেলে মাসুম এবং আন্ধারমানিক গ্রামের লিয়াকত আলীর ছেলে মামুন দুই শিক্ষার্থীকে গাঁজা দিয়ে আটকের চেষ্টা করে। এসময় ঢাকা কলেজের শিক্ষার্থী প্রবাসী আন্ধারমানিক গ্রামের আক্কাস আলীর ছেলে ফয়সাল আহমেদ (২৪) এবং দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী পিয়াজচর গ্রামের নৈমদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (২৫) প্রতিবাদ করলে মাসুদ ও মামুন তাদের মারধর করে। তারা ফোন করে পুলিশের ২ সদস্য আব্দুল জব্বার ও লতিফকে ডেকে আনে। আহত নিজামকে প্রথমে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতেই হরিরামপুর থানার ২ কনস্টেবল আব্দুল জব্বার ও লতিফকে প্রত্যাহার করে এবং আহত শিক্ষার্থী নিজাম উদ্দিনের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
এ ব্যাপারে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে আহত শিক্ষার্থী নিজাম উদ্দিনের মা মাছুম ও মামুনকে আসামি করে মামলা করেন। ওই মামলার মূল আসামি মাছুৃমকে এস আই মুরাদ ও এ এস আই শহিদুজ্জামানের নেতৃত্বে রোববার মধ্যরাতে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে আটক করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। অপর আসামী মামুনকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button