sliderস্থানিয়

তিন মাস আগে স্ত্রী, এবার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জলিল মোল্যা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : তিন মাস আগে স্ত্রীকে হারিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মোল্যা (৮২)। এবার না ফেরার দেশে চলে গেলেন তিনিও। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আব্দুল জলিল মোল্যা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দরি সহস্রাইল গ্রামের বাসিন্দা। তিনি শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমেদের বাবা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর উন্নত চিকিৎসার জন্য প্রায় ১৫ দিন আগে তাঁকে দিল্লির একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। মৃত্যুকালে তিনি ছয় ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রীও মাত্র তিন মাস আগে মারা যান বলে জানিয়েছেন ছেলে ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার তাঁর মরদেহ দেশে আনা হবে। পরে নিজগ্রাম দরি সহস্রাইলে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মোল্যার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বোয়ালমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক অধ্যাপক (অব.) আব্দুর রশিদ জানান, বর্তমানে তিনি ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button