sliderস্থানিয়

শিবগঞ্জে ইংলিশ একাডেমির ঈদ পূর্ণমিলনী

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জ উপজেলার শ্যামপুর মনি ক্যাডেট ইংলিশ একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ঈদ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী এই আয়োজনে মুখর ছিল বিদ্যালয়ের মাঠ। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের বিভিন্ন প্রজন্মের ছাত্ররা দীর্ঘ দিন পর এক ছাদের নিচে মিলিত হন।

সেই থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রদের পদচারণায় পুরো প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইমরান হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল ইসলাম, সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, অধ্যক্ষ ফারুক আহমেদ, অধ্যাপক আব্দুল কাদের, উপাধাক্ষ তহুরুল ইসলাম। এছাড়া প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষকসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকরা সেখানে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই কর্মসূচিতে ছিল বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দীর্ঘ দিন পর পুরনো সহপাঠীদের পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ স্কুল জীবনের দুষ্টুমির কথা স্মরণ করেন, কেউবা ফিরে যান জীবনের সোনালি দিনগুলোর স্মৃতিতে। বক্তারা তাদের আলোচনায় জানান, শ্যামপুর মনি ক্যাডেট ইংলিশ একাডেমি শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি ইতিহাস। এই ধরনের আয়োজন প্রাক্তন ছাত্রদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে বলে তারা আশা প্রকাশ করেন।

ঈদের আনন্দঘন পরিবেশে আয়োজিত এই পুনর্মিলনী যেন শেকড়ে ফিরে যাওয়ার এক সুযোগ তৈরি করে দিয়েছিল। প্রিয় বন্ধুদের হাসিমাখা মুখ আর বিদ্যালয়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা মিলিয়ে দিনটি মনি ক্যাডেট ইংলিশ একাডেমির স্কুল পরিবারের কাছে একটি স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়েছিল। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা তাদের ব্যাচকে বিভিন্নভাবে তুলে ধরেন এবং স্মৃতিচারণ করেন। শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button