Uncategorized

তারাগঞ্জের গুচ্ছগ্রামে ভূমিহীন পরিবারের মাঝে কম্বল বিতরন

রংপুর প্রতিনিধি : সরকার দিছে হামাক নদীর পাড়ত বাড়ি করি। শীতকালোত হামরা ঠান্ডাত মান্তরি লাগিছোল। ঠান্ডাত রাইতোত মোর ঘুমে হয় না। খালি বিছানা কোনা ছ্যাং ছাংগা লাগে। মুই বুড়া মানুষ ঠান্ডার কাপড়মোর নাই ব্যাহে, কম্বল খান পানুক আইস মোর আইতোত নিন (ঘুম) কোনা ভালো করি পারিম। এভাবেই থরে থরে কম্বল পেয়ে কথাগুলো বলেন তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ধোলাইঘাট গুচ্ছগ্রামে বসবাসরত ৬৫ বছরের বৃদ্ধ জহুর আলী। একইভাবেই কথাগুলো বলেন কম্বল পাওয়া সমস্ত বেগম (৬০) নামের আর এক বৃদ্ধা। বৃহস্পতিবার ওই গুচ্ছগ্রামে থাকা ৩০টি ভূমিহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়। কম্বল বিতরন করেন উপজেলার সয়ার দামোদরপুর মামুনপাড়া গ্রামের বাসিন্দা সমাজসেবক ও সম্ভাব্য সয়ার ইউপি চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান চৌধুরী। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button