sliderস্থানিয়

হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে মেগা-ফাইনাল ফুটবলের জমজমাট যুদ্ধ

রাসেল আহমেদ, সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলায় বরাইদ ইউনিয়নে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী মিজ আফরোজা খানম রিতার প্রয়াত পিতা সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা-ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহী পাতিলাপাড়া কুয়াশা মোচন সংঘের উদ্যোগে বরাইদ ইউনিয়ন পরিষদের মাঠে এ টুর্নামেন্টের অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে অংশগ্রহণ করেন হরগজ ফুটবল একাডেমি সাটুরিয়া, মানিকগঞ্জ বনাম ভাবনহাটি স্পোর্টস জোন, ধামরাই, ঢাকা।

টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ও আশপাশের এলাকার দর্শকদের ব্যাপক উপস্থিতিতে মাঠজুড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য আকর্ষণীয় পুরস্কার হিসেবে ষাঁট হাজার টাকা এবং রানার্স আপ দলের জন্য ত্রিশ হাজার টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী, মিজ্ আফরোজা খানম রিতা। প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রী, মিজ্ আফরোজা খানম রিতা উপজেলার প্রতিটি ইউনিয়নে খেলাধুলার আয়োজন করার পরামর্শ দেন। এ সময় তিনি “পাতিলাপাড়া কুয়াশা মোচন” সংঘের খেলার আয়োজকদের হাতে উপহার হিসেবে নগদ এক লক্ষ টাকা প্রদান করেন। ক্লাবের পক্ষে সাটুরিয়া উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাকী উপহার গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: শিক্ষা মন্ত্রণালয়ের, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সচিব, ফিরোজ আল ফেরদৌস।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মানিকগঞ্জ জেলা জর্জ কোর্টের পি.পি আ,ফ,ম নূরতাজ আলম খান বাহার, মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য, এ্যাড আজাদ হোসেন খান, মানিকগঞ্জ জেলা কৃষকদলের সভাপতি, মোঃ গোলাম কিবরিয়া সাইদ, কৃষকদলের সাধারণ সম্পাদক, আব্দুস সালাম বাদল, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, আবুল বাসার সরকার, সহ মানিকগঞ্জ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা কর্মী ও স্হানীয় এলাকার কয়েক হাজার সাধারণ জনগণ ফুটবল খেলা উপভোগ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button