খেলা

‘আজব’ আউট হয়ে ইতিহাস গড়লেন ক্রিকেটার

টেস্ট ক্রিকেট ইতিহাসের ‘আজব’ এক বিশ্বরেকর্ডের জন্ম দিলেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল অ্যামব্রিস। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন নিজের অভিষেক টেস্টের প্রথম ডেলিভারিতেই হিট উইকেট আউট হয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটের ১৪০ বছরের ইতিহাসে অভিষেক ইনিংসের প্রথম বলেই হিট উইকেট আউট কোনো ব্যাটসম্যানই হননি। অ্যামব্রিসই প্রথম বড় ফরম্যাটে এই ধরনের আউটের বিশ্ব রেকর্ডের জন্ম দিলেন।
ওয়েলিংটন টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিং-এ নামে ওয়েস্ট ইন্ডিজ। ২৮তম ওভারের শেষ বলে দলীয় ৮০ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন ক্যারিবীয়দের ডান-হাতি ব্যাটসম্যান শাই হোপ। এরপর ক্রিজে আসেন অ্যামব্রিস। ২৯তম ওভারে স্ট্রাইক পাননি তিনি। তবে ৩০তম ওভারে স্ট্রাইক পান অ্যামব্রিস।
নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার নিল ওয়াগনারের ঐ ওভারের প্রথম বলেই হিট উইকেট হন অ্যামিব্রস। টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম মুখোমুখি হওয়া ডেলিভারিতে হিট উইকেট হয়ে বিশ্বরেকর্ডের পাতায় নাম তুলেন ২৪ বছর বয়সী ডান-হাতি ব্যাটসম্যান অ্যামব্রিস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button