খেলা

চার মাস ১৯ দিন পর মাঠে ফিরল ওয়ানডে ক্রিকেট

এ মাসের শুরুতে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে করোনা বিরতির পর ফের আন্তর্জাতিক ক্রিকেট মাঠে গড়িয়েছিল। টেস্টের পর এবার ওয়ানডে ক্রিকেটও ফিরল, ঠিক ১৩৯ দিন পর।
বৃহস্পতিবার সাউদাম্পটনে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়িয়েছে। ১৩ মার্চ সিডনিতে দর্শকশূন্য মাঠে ওয়ানডে খেলেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সেই ম্যাচের পর করোনা প্রাদুর্ভাবের কারণে আর ওয়ানডে ম্যাচ হয়নি।
ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ তাই বিশেষ। এই সিরিজের আরেকটি মাহাত্ম্য রয়েছে। এর মধ্যে দিয়েই শুরু হলো ওয়ানডে সুপার লিগ। যা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব।
টেস্ট খেলুড়ে ১২টি দেশের সঙ্গে নেদারল্যান্ডস মিলে খেলবে ৪টি করে হোম ও অ্যাওয়ে সিরিজ। টেবিলের শীর্ষ ৭ দলের সঙ্গে আয়োজক ভারত সরাসরি খেলবে ২০২৩ বিশ্বকাপে। বাকিরা সহযোগী সদস্য দেশগুলোর সঙ্গে আরেকটি বাছাই পর্বে অংশ নেবে। সেখান থেকে সুযোগ পাবে আরো দুই দল।
এদিন আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছে ইংল্যান্ড। চোটের কারণে খেলতে পারছেন না ইংল্যান্ডের জো ডেনলি। আইরিশদের হয়ে ওয়ানডে অভিষেক হয়েছে দুই জনের। তারা হলেন- অলরাউন্ডার কুরটিস ক্যামফার ও ব্যাটসম্যান হ্যারি টেকটর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button