sliderস্থানিয়

তিন বছরের শিশু কন্যা ধর্ষণের শিকার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: শিবগঞ্জে এক কিশোর কর্তৃক তিন বছর শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে। ঘটনা ঘটেছে উপজেলার মনাকষা ইউনিয়ন চৌকা মনাকষা গ্রামে।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় ২১ সেপ্টেম্বর মামলা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে গত ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটায় চৌকা মনাকষা গ্রামের মৃত বাদশার ছেলে মোহাঃ মোরসালিন (১৫) পার্শবর্তী কাইয়ুম আলির তিন বছরের এক শিশু কন্যা কারিমা খাতুনকে ফুসলিয়ে পার্শ্ববর্তী ফিরোজের বাড়ির বেলকনিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এই সময় ঘটনাটি কাউকে না বলার জন্য শিশু কন্যাকে ভয় ভীতি দেখিয়ে মুরসালিন চলে যায়। পরের দিন শিশু কন্যাটি কারিমা খাতুন ব্যাথায় কাতানোর সময় তার মা জিজ্ঞেস করলে সব ঘটনা খুলে বললে ঘটনা জানাজানি হয়।

এ ঘটনায় শিশু কন্যার পিতা কাইয়ুম বাদী হয়ে গত ২১ সেপ্টেম্বর রাতে শিবগঞ্জ থানায় একটি মামলা করেছে। পুলিশের তত্বাবধানে ২২ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে শিশু কন্যটি কারিমার মেডিকেল পরীক্ষা করা হয়েছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামী আটকের জোর চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button