sliderস্থানিয়

রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মো. আলাউদ্দীন মন্ডল, রাজশাহী: রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) আয়োজিত এক বিশাল জনসভায় যোগ দিয়ে আখচাষিদের মাঝে প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
​
আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেলে আয়োজিত এ জনসভা থেকে বিভাগীয় অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য মোট ১২ কোটি টাকার বিশেষ প্রণোদনা বরাদ্দের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
​
বক্তব্য প্রদান শেষে প্রধানমন্ত্রী ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ স্মরণ করে ডিজিটাল বোতাম চেপে একযোগে এই প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর ফলে আধুনিক ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সরাসরি সুবিধাভোগী আখচাষিদের কাছে পৌঁছে যাচ্ছে বরাদ্দের এই অর্থ।
​কৃষি খাতের সমৃদ্ধি ও আখচাষিদের উৎসাহ জোগাতে সরকারের এই উদ্যোগ স্থানীয় কৃষক সমাজে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। জনসভায় সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক প্রান্তিক কৃষক উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button