sliderস্থানিয়

কাজিপুরে দিনদুপুরে ঘরের দরজা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি

মোঃ আব্দুর রব মনসুর,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে একটি বসতবাড়ির দরজা ভেঙে নগদ দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার গান্ধাইল ইউনিয়নের বরইতলা গ্রামে এই চুরির ঘটনা ঘটে। দিনদুপুরে এ ধরনের চুরির ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সকালে বরইতলা গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের বাড়ির লোকজন জরুরি প্রয়োজনে বাইরে যান। বাড়িটি ফাঁকা থাকার সুযোগে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা প্রধান ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ঘরে থাকা নগদ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা এবং মূল্যবান স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে হাতের চুড়ি, কানের দুল ও গলার চেইন ছিল বলে জানা গেছে।

এদিকে জনবহুল এলাকায় দিনের আলোতে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা অতি দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button