বিনোদন

অসুস্থ মেয়েকে দেখতে আদালতে মৌসুমী চট্টোপাধ্যায়

টালিউডে ও বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জীর বড় মেয়ে পায়েল অনেক দিন ধরেই অসুস্থ। ডায়াবেটিসে আক্রান্ত পায়েল গত বছর হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘ সময়। কিন্তু কয়েক মাস আগে প্রায় কোমায় চলে যাওয়া পায়েলকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যায় তার স্বামী ডিকি মেহতা ও তার পরিবার।
শোনা যাচ্ছে , হাসপাতাল থেকে নেওয়ার পর থেকে পায়েলের কোনও চিকিৎসা হচ্ছে না।মৌসুমী ও তার স্বামী জয়ন্ত মুখার্জী মুম্বাইয়ের উচ্চ আদালতে অভিযোগ করেছেন, অসুস্থ মেয়ের সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হচ্ছে না।এমনকী পায়েলের স্বামী ও শ্বশুরবাড়ির লোক তাদের মেয়ের চিকিৎসা সংক্রান্ত কোনও তথ্যও দিচ্ছে না।
জানা গেছে, সোমবারের মধ্যে মৌসুমী চ্যাটার্জীর অসুস্থ মেয়ের চিকিৎসার কাগজপত্র জমা পড়বে আদালতে। শনিবার এই মামলার শুনানিতে মৌসুমির জামাই তথা ডিকি মেহতাকে এমনই নির্দেশ দিয়েছে মুম্বাই হাই কোর্ট।
এদিকে মৌসুমীর মেয়ে জামাই ডিকির দাবি, তার বাড়িতে অসুস্থ মেয়েকে দেখতে প্রতিদিন আসেন জয়ন্ত। সপ্তাহে তিনদিন আসেন মৌসুমীও। এমনকী যেদিন আদালতে অভিযোগ দায়ের করা হয়, সেদিনও জয়ন্ত-মৌসুমী তাদের বাড়িতে গিয়েছিলেন বলে জানান ডিকি। ডিকি বলেন, পায়েলের জন্য বাড়িতে প্রশিক্ষিত নার্স রাখা হয়েছে।সেই তার দেখাশোনা করছে।
বিখ্যাত সংগীতজ্ঞ হেমন্ত মুখোপাধ্যায়ের নাতনী পায়েলের সঙ্গে ডিকির বিয়ে হয় ২০১০ সালে। গত বছর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
এদিকে মুম্বাই হাই কোর্ট শনিবার মামলাটি খারিজ করে দুই পরিবারকে আপসে সমস্যাটি মিটিয়ে নিতে বলেছে। তবে যদি এরপরেও মৌসুমীর কোনও অভিযোগ থাকে, তাহলে তিনি আবারও আদালতে এসে তা জানাতে পারবেন বলে জানানো হয় আদালতের পক্ষ থেকে।তবে পায়েল কার কাছে থাকবে সে বিষয়ে আদালত কিছু জানায়নি। সূত্র: সংবাদ প্রতিদিন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button